Dhaka ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
ভোলায় চরফ্যাশনে সবজিতে ফিরছে স্বস্তি ভোলার শিবপুরে গণসংযোগে এগিয়ে মেম্বার প্রার্থী ইসমাইল চরফ্যাশনে জমি জবর দখলের চেষ্টা ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চরফ্যাশনে যুব সমাবেশে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান হাজারীর বিশাল শোভাযাত্রা ভোলায় ক্রয়কৃত জমি পেতে ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বোরহানউদ্দিনের কাচিয়ায় শেখ সাদী হাওলাদারের অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ ভোলাসহ দক্ষিণাঞ্চলের ৩৭১ দুর্গাপূজা মণ্ডপে নজরদারি করবেন কোস্ট গার্ডের দক্ষিণ জোন চরফ্যাশন চৌকি আদালতে বিশেষ মিডিয়েটর হলেন হারুন অর রশিদ ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত চরফ্যাশনের এওয়াজপুরে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান হাজারীর নির্বাচনী গণসংযোগ
বিজ্ঞাপনঃ
স্বাগতম! 🎉 আপনি এখন [আপনার ওয়েবসাইটের নাম]-এর সদস্য। সর্বশেষ সংবাদ, এক্সক্লুসিভ রিপোর্ট এবং আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য

শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমানের গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়

  • Reporter Name
  • Update Time : ০৫:৫১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৪৯৯ Time View

ভোলা প্রতিনিধি।।

ভোলার সদর উপজেলার ৭নং শিবপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান পারভেজের ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এই গণসংযোগ করেন। গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ এবং সমর্থকরা উপস্থিত থাকেন।

গণসংযোগকালে মাহফুজুর রহমান পারভেজ ইউনিয়নের বিভিন্ন এলাকা সর্বস্তরের মানুষের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন।

এ সময় সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানান এবং এলাকার নানা সমস্যার কথা তার কাছে তুলে ধরেন। এসময় পারভেজ ভোটারদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বাস দেন যে, আগামী নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে এসব সমস্যার স্থায়ী সমাধান করবেন।

গণসংযোগকালে মাহফুজুর রহমান পারভেজ বলেন, “আমি এই শিবপুর ইউনিয়নেরই সন্তান। মেঘনার ভয়াবহ ভাঙনে আমাদের ইউনিয়ন আজ বিপর্যস্ত। অধিকাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বহু সম্ভ্রান্ত পরিবার আজ ভিটামাটি হারিয়ে নিঃস্ব। ভাঙনকবলিত মানুষের এই কষ্ট আমি নিজের মন দিয়ে উপলব্ধি করি।”

তিনি আরও বলেন, আমার পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের মানুষের সেবা করে এসেছেন। আমিও জনগণের প্রতিনিধি হয়ে সেবা করতে চাই।

তিনি আরো বলেন, আমি চেয়ারম্যান নির্বাচীত হলে মেঘনার ভাঙন থেকে ইউনিয়নকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করবো। ইউনিয়নের ভাঙাচোরা রাস্তাঘাটের আধুনিকায়ন। স্থানীয় জেলেদের ভাগ্য উন্নয়ন এবং দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখবো।
——
উল্লেখ্য, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহফুজুর রহমান পারভেজ শিবপুর ইউনিয়নের কৃতি সন্তান মরহুম এ্যাডভোকেট মোস্তফা কামাল এর সুযোগ্য পুত্র । পারিবারিক ঐতিহ্যের সূত্র ধরেই তিনি এবার শিবপুরবাসীর ভাগ্য উন্নয়নে হাল ধরতে চান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভোলায় চরফ্যাশনে সবজিতে ফিরছে স্বস্তি

শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমানের গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়

Update Time : ০৫:৫১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬