
জসিম রানা/জাকির হোসেন, ভোলা।
ভোলার চরফ্যাশন চৌকি আদালতে মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিশেষ মিডিয়েটর হিসেবে প্যানেলভুক্ত হয়েছেন বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ হারুন অর রশিদ।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের ১২ অক্টোবর ২০২৬ তারিখের অফিস আদেশে ভোলা, পটুয়াখালী ও টাঙ্গাইল জেলার জেলা লিগ্যাল এইড অফিস এবং সংশ্লিষ্ট আদালতের জন্য চারজন আইনজীবীকে বিশেষ মিডিয়েটর হিসেবে প্যানেলভুক্ত করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ হারুন অর রশিদকে ভোলা জেলা লিগ্যাল এইড অফিস ও চরফ্যাশন চৌকি আদালতে মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী, প্যানেলভুক্ত বিশেষ মিডিয়েটরদের আগামী ২৮ অক্টোবর ২০২৬ তারিখে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে মহাপরিচালকের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আইনগত সহায়তা কার্যক্রমের আওতায় মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে বিচারপ্রার্থীদের সময় ও ভোগান্তি কমাতে সহায়তা করতে পারে। সংশ্লিষ্ট মহল আশা করছে, এ কার্যক্রমের মাধ্যমে চরফ্যাশন এলাকার বিচারপ্রার্থীরা বিরোধ নিষ্পত্তিতে আরও সহজ সুযোগ পাবেন।
Reporter Name 











