Dhaka ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
ভোলায় চরফ্যাশনে সবজিতে ফিরছে স্বস্তি ভোলার শিবপুরে গণসংযোগে এগিয়ে মেম্বার প্রার্থী ইসমাইল চরফ্যাশনে জমি জবর দখলের চেষ্টা ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চরফ্যাশনে যুব সমাবেশে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান হাজারীর বিশাল শোভাযাত্রা ভোলায় ক্রয়কৃত জমি পেতে ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বোরহানউদ্দিনের কাচিয়ায় শেখ সাদী হাওলাদারের অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ ভোলাসহ দক্ষিণাঞ্চলের ৩৭১ দুর্গাপূজা মণ্ডপে নজরদারি করবেন কোস্ট গার্ডের দক্ষিণ জোন চরফ্যাশন চৌকি আদালতে বিশেষ মিডিয়েটর হলেন হারুন অর রশিদ ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত চরফ্যাশনের এওয়াজপুরে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান হাজারীর নির্বাচনী গণসংযোগ
বিজ্ঞাপনঃ
স্বাগতম! 🎉 আপনি এখন [আপনার ওয়েবসাইটের নাম]-এর সদস্য। সর্বশেষ সংবাদ, এক্সক্লুসিভ রিপোর্ট এবং আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য

চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন

  • Reporter Name
  • Update Time : ০৫:৪০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭৮ Time View

ভোলা প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশনে জমি, বসতঘর, মার্কেট, টাকা আত্মসাৎ, হামলা ও মিথ্যা মামলা দেয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন, চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাফরউল্লাহ নামের এক সৌদি প্রবাসী।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, বউ বাচ্চাদের ভালো রাখতে জীবিকার তাগিদে আমি প্রায় ২২ বছর প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে, টাকা রোজগার করে স্ত্রী মমতাজ বেগমের ব্যাংক একাউন্টে পাঠাতাম। কিন্তু বিশ্বাস ঘাতক ও প্রতারক মমতাজ বেগম সে টাকাগুলো আমার কাজে না খাটিয়ে তার বাবা, ভাই ও অন্যান্য দের সাথে হাত মিলিয়ে আত্মসাৎ করে। অন্যদিকে মমতাজ বেগম আমার ছোট ভাই ছালাউদ্দিনসহ বিভিন্ন লোকের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। এ সব ব্যাপারে তাকে একাধিকবার সাবধান করলেও সে পরিবর্তন হয়নি। পরে আমি তাকে সরকারি আইন মোতাবেক তালাক দিতে বাধ্য হই। এরপর সে আরো বে-পরোয়া হয়ে ওঠে । এরপর মমতাজ ছালাউদ্দিন, আলাউদ্দিন, ফজলু, রহমত ভূইয়া, জামাই জিয়ারুল ইসলাম টিটু, রিপন, শিপন, কালা মিজান, মোহতাসীন, জুয়েলসহ ততকালীন আওয়ামী লীগের একদল ক্যাডার বাহিনীকে সাথে নিয়ে আমার ক্ষতি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে । অন্যদিকে মমতাজ কারখানা করার জন্য আমার বাসায় রাখা, আমার ক্রয়কৃত লাখ লাখ টাকার মালামাল আমার শত্রুদের সাথে হাত মিলিয়ে বিক্রি করে দেয় ।

অন্যদিকে উল্লেখিত শত্রুরা আমার রাইস মিল, মার্কেট, ক্রয়কৃত সকল জমিগুলো দখল করে নেয়। আওয়ামী লীগের এই ক্যাডার বাহিনী আমার উপর একাধিকবার হামলা ও আমাকে লাঞ্ছিত করে।

এ কুচক্রী মহলের পেশী শক্তির কারণে বর্তমানে আমি আমার লাখ লাখ টাকায় নির্মিত বাড়িতে থাকতে পারছিনা। অন্যদিকে আমার ক্রয়কৃত জমি ও মার্কেটে আমি যেতে পারছি না। তাছাড়া আমার তালাকপ্রাপ্ত স্ত্রী আমার নামে একটি মিথ্যা মামলা দায়ের করে। অন্যদিকে আমার বড় জামাই জিয়ারুল ইসলাম টিটু আমার স্বাক্ষর জাল করে আমার নামে একটি মিথ্যা চেক ডিজ-অনার মামলা দায়ের করে। ইতপূর্বে এ কুচক্রী মহল, ক্যাডার বাহিনী আমার উপর হামলা চালায় ও আমাকে হত্যার চেষ্টা করে। বর্তমানে আমি খুবই নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। ভুক্তভোগী প্রবাসী জাফর উল্লাহ অভিযোগ করে আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সে উল্লেখিত ক্যাডার বাহিনীর ভয়ে এলাকায় যেতে পারতেন না। তারা তখন থেকে এখন পর্যন্ত জাফরুল্লাহ কে এলাকা ছাড়া করার জন্য এবং তার অর্জিত সম্পত্তি দখল করে নেয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এমতাঅবস্থায় তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন, প্রবাসী জাফরুল্লাহ।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে কথা বললে, তারা অভিযোগ অস্বীকার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভোলায় চরফ্যাশনে সবজিতে ফিরছে স্বস্তি

চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন

Update Time : ০৫:৪০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬