Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপনঃ
স্বাগতম! 🎉 আপনি এখন [আপনার ওয়েবসাইটের নাম]-এর সদস্য। সর্বশেষ সংবাদ, এক্সক্লুসিভ রিপোর্ট এবং আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়তে বাংলাদেশ বদ্ধপরিকর: আসিফ নজরুল

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১২৯ Time View
গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। রিয়াদ, সৌদি আরব। ২৬ জানুয়ারি ২০২৬)ছবি: পিআইডি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর। বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশ সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনে তিনি বাংলাদেশের শ্রমবাজারের গুণগত পরিবর্তন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।আসিফ নজরুল বলেন, সৌদি তাকামলের সঙ্গে দক্ষতা যাচাই কর্মসূচি (এসভিপি) চুক্তির ফলে বাংলাদেশ এখন সৌদি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রতি মাসে ৬০ হাজার কর্মীকে বিভিন্ন পেশায় দক্ষতার সনদ দিচ্ছে।

শ্রম অধিকার সুরক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে আইএলওর দশটি মৌলিক কনভেনশন অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ শ্রমবাজারে ন্যায্যতা, কল্যাণ ও জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় নতুন আইন প্রণয়নের কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, এর সঙ্গে সামঞ্জস্য রেখে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। এ অধ্যাদেশ ট্রেড ইউনিয়ন গঠন সহজ করবে, লিঙ্গভিত্তিক মজুরিবৈষম্য দূর করবে এবং শ্রমিকদের কালোতালিকাভুক্তি নিষিদ্ধ করে তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে।

সম্প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার শ্রমিক নিয়োগ চুক্তির বিষয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, এই চুক্তি নিরাপদ অভিবাসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এ বছর রিয়াদে তৃতীয়বারের মতো গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। এতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাসচিবসহ মোট ৩৫টি দেশের শ্রমমন্ত্রী অংশগ্রহণ করেছেন।

Tag :

One thought on “আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়তে বাংলাদেশ বদ্ধপরিকর: আসিফ নজরুল

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়তে বাংলাদেশ বদ্ধপরিকর: আসিফ নজরুল

Update Time : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬