Dhaka ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
ভোলাসহ দক্ষিণাঞ্চলের ৩৭১ দুর্গাপূজা মণ্ডপে নজরদারি করবেন কোস্ট গার্ডের দক্ষিণ জোন চরফ্যাশন চৌকি আদালতে বিশেষ মিডিয়েটর হলেন হারুন অর রশিদ ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত চরফ্যাশনের এওয়াজপুরে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান হাজারীর নির্বাচনী গণসংযোগ এসপির গ্রেপ্তার নির্দেশের পরদিন ওসির অনুষ্ঠানে মামলার আসামিরা, শিক্ষক ও সচেতন মহলে ক্ষোভ ভোলার পশ্চিম ইলিশায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ ৭ জনকে কুপিয়েছে দূর্বৃত্তরা ভোলায় চরফ্যাশনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিবর্তন, জনমনে স্বস্তি চরফ্যাশনের আনজুর হাটে ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন চরফ্যাশনে সরকারি বন্দোবস্তের জমি দখল বাণিজ্য ও বিক্রির অভিযোগ
বিজ্ঞাপনঃ
স্বাগতম! 🎉 আপনি এখন [আপনার ওয়েবসাইটের নাম]-এর সদস্য। সর্বশেষ সংবাদ, এক্সক্লুসিভ রিপোর্ট এবং আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য

চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৫৩১ Time View

ভোলা প্রতিনিধি।।

চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা। নীরব ভূমিকা পালন করছে স্থানীয় থানার পুলিশ। ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের চর নুরুল আমিন ৩নং ওয়ার্ডে নিজের জমি রক্ষা করতে গিয়ে ভূমিদস্যুদের হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সূত্রে জানা গেছে, ওই এলাকার মোহাম্মদ আলী চর নুরুল আমিন মৌজায় ৬ শতাংশ জমির ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিলো। কিছুদিন পূর্বে ওই জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যূ চক্রের মূল হোতা আওয়ামীলীগ সমর্থিত ফজলু, সোহাগ ও সবুজ গংদের।
বিগত দিনে এ চক্রের লোকেরা মোহাম্মদ আলীকে তার ভোগ দখলীয় জমি হতে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। এমতবস্থায় মোহাম্মদ আলী আদালতে একটি মামলা করলে আদালত ওই জমির উপর নিষেধাজ্ঞা জারি করেণ। গত ১৫/৬/২৬ ইং তারিখে আদালতের এ নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ১। মোঃ সোহাগ (২২), ২। মোঃ সবুজ (৪০), উভয় পিতা-মোঃ খলিলুর রহমান, ৩। মোঃ ফজলু (৩৫), পিতা-মৃতঃ আঃ রাজ্জাক, ৪। মোসাঃ রেশমা, (৩০) স্বামী-মোঃ ফজলু, ৫। মোসাঃ রানী বেগম (৩২), স্বামী-মোঃ সবুজ সহ এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মোহাম্মদ আলীর ভোগ দখলীয় জমিতে জোড় পূর্বক প্রবেশ করে ঘর উত্তোলন শুরু করে। এ সময় মোহাম্মদ আলী বাধা দিতে এলে উল্লেখিত সন্ত্রাসীরা তাকে পিটিয়ে গুরুতর যখম করে এসময় তার ডাক চিৎকার শুনে স্ত্রী ছুটে এসে তাকে রক্ষা করার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকেও মারধর করে। পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে উল্লেখিত ভূমিদস্যুরা আদালতের নির্দেশ অমান্য করে ঘর তোলার কাজ অব্যাহত রেখেছে। উল্লেখ্য এ ব্যাপারে মোহাম্মদ আলীর ছেলে জুয়েল বাদী হয়ে দুলারহাট থানায় একটি মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। অন্যদিকে ভুক্তভোগীরা আদালতের নিষেধাজ্ঞার নির্দেশের কাগজ দুলারহাট থানার ওসিকে প্রদান করলেও এখন পর্যন্ত ঘর উত্তোলনের কাজ বন্ধ করেনি পুলিশ । তাই নিরুপায় হয়ে বিচারের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে মানবেতর জীবন কাটাচ্ছে ভুক্তভোগী মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে জরুরী ভিত্তিতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন, ভুক্তভোগী পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভোলাসহ দক্ষিণাঞ্চলের ৩৭১ দুর্গাপূজা মণ্ডপে নজরদারি করবেন কোস্ট গার্ডের দক্ষিণ জোন

চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা

Update Time : ০৪:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬