
এম,জাকির মাতাববর, চরফ্যাশন॥
শীতের আগমনে ক্রেতাদের নাগালের মধ্যে এসেছে সবজির দাম। কমেছে ধনিয়াপাতা ও কাঁচা মরিচের দাম।
চরফ্যাশন বাজারগুলোতে সরবরাহ বাড়তেই কেজিতে প্রায় ২০-২৫টাকা করে কেজিেেত কমেছে।
বৃহস্পতিবার (১২নভেম্বর) সবজির বাজার ঘুরে দেখা গেছে, আগের তুলনায় প্রত্যেকটি সবজির দাম কেজিতে ২৫-৩০ টাকা পর্যন্ত কমেছে। বরবটি- শিম ৪০ টাকায় ,ফুলকপি ও বাঁধাকপি ৪০/৫০, পটল ৪০টাকা, পেঁপেঁ ২০টাকা, মুলা ৩০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ১৩০ টাকা, করলা ৫০ টাকা, বেগুন ২৫ টাকা। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে২০-২৫টাকা, কাচা মরিচ বিক্রি হচ্ছে ১০০টাকা,ধনিয়াপাতা বিক্রি হচ্ছে ১৫০টাকা আলু এখনও প্রতি কেজি খুচরা বিক্রি হচ্ছে ২৪-২৫ টাকায় পাওয়া যাচ্ছে।
সবজি ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে। কিছুদিন পর এখনকার চেয়ে অর্ধেক হবে।
আড়দারেরা বলছেন,মুলা আমরা বিক্রি করি ২০টাকা করে,খুচরা পাইকারেরা ক্রেতাদের কাছে বিক্রি করে ২৫-৩০টাকা করে পেঁপে ১০ টাকা, এভাবে প্রত্যেক মালের দাম তার একটু বাড়িয়ে বিক্রি করে।
ছবি, ভোলার চরফ্যাশন কাঁচাবাজারে ফিরছে স্বস্তি।
এম,জাকির মাতাববর
চরফ্যাশন,ভোলা
তাং 12 11 26
Reporter Name 








