
ভোলা প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান সুমনের বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ শোভাযাত্রায় বিপুল উৎস উদ্দীপনার মধ্য দিয়ে ওই ইউনিয়নের কয়েক হাজার মানুষ অংশ নেয়। শোভাযাত্রাটি, আবু বকরপুর ইউনিয়নের রৌদের হাট বাজার থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে আবা একই স্থানে এসে সমবেত হয়ে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান সুমন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমি একাধিকবার অন্যায় ভাবে ফ্যাসিস্ট দের হাতে মার খেয়েছি। অন্যদিকে তারা আমার নামে ৮টি মিথ্যা ও গায়েবী মামলা দিয়েছে ।
যার কারনে আমি দীর্ঘদিন যাবত বাড়িতে ঘুমাতে পারিনি। আমার বউ বাচ্চারা দিনের পর দিন মানবেতর জীবন কাটিয়েছে। আমি আশাবাদী আমার এসব ত্যাগের ফলশ্রুতিতে ভোলা-৪ আসনের মাননীয় এমপি মহোদয় আমাকে দল থেকে মনোনয়ন দিবেন। তিনি আরো বলেন, আবু বকর পুর ইউনিয়নটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকা । আপনারা অবগত আছেন, আমি বিগত দিনে আমার সাধ্যমতো এলাকাবাসীর জন্য কাজ করেছি। সুখে দুখে এলাকাবাসীর পাশে ছিলাম। এরই ধারাবাহিকতায় এলাকাবাসী আমাকে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করে। একমাত্র এলাকাবাসীর অনুরোধ রক্ষার্থে, আমি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি যদি জনগণের ভালোবাসার রায়ের মাধ্যমে নির্বাচিত হতে পারি তাহলে, আবু বকর পুর ইউনিয়ন হবে দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি পরিচ্ছন্ন মডেল ইউনিয়ন। আমার নেতা ভোলা-৪ আসনের এমপি মহোদয়ের সহযোগিতা নিয়ে আমি আবু বকর পুর ইউনিয়নের উন্নয়নের জন্য সাধ্যমতো কাজ করবো। তিনি আরো বলেন, আমি কোন প্রকার ব্যবসা ও স্বার্থের জন্য চেয়ারম্যান পদে নির্বাচিত হবো না। এখানে থাকবে না কোন প্রকার বৈষম্য। সরকারি সকল বরাদ্দ ইউনিয়নবাসীর দ্বারে দ্বারে গিয়ে সুষম বন্টন করা হবে আমার প্রথম কাজ। এ ইউনিয়নে বর্তমানে আমার বিভিন্ন মানবিক কাজ অব্যাহত রয়েছে। আমি যদি চেয়ারম্যান হতে পারি, আবু বকর পুর ইউনিয়ন হবে একটি মানবিক ও ইনসাফ ভিত্তিক ইউনিয়ন। অন্যদিকে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা হবে আবু বকর পুর ইউনিয়ন পরিষদ।
Reporter Name 








