Dhaka ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
ভোলায় চরফ্যাশনে সবজিতে ফিরছে স্বস্তি ভোলার শিবপুরে গণসংযোগে এগিয়ে মেম্বার প্রার্থী ইসমাইল চরফ্যাশনে জমি জবর দখলের চেষ্টা ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চরফ্যাশনে যুব সমাবেশে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান হাজারীর বিশাল শোভাযাত্রা ভোলায় ক্রয়কৃত জমি পেতে ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বোরহানউদ্দিনের কাচিয়ায় শেখ সাদী হাওলাদারের অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ ভোলাসহ দক্ষিণাঞ্চলের ৩৭১ দুর্গাপূজা মণ্ডপে নজরদারি করবেন কোস্ট গার্ডের দক্ষিণ জোন চরফ্যাশন চৌকি আদালতে বিশেষ মিডিয়েটর হলেন হারুন অর রশিদ ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত চরফ্যাশনের এওয়াজপুরে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান হাজারীর নির্বাচনী গণসংযোগ
বিজ্ঞাপনঃ
স্বাগতম! 🎉 আপনি এখন [আপনার ওয়েবসাইটের নাম]-এর সদস্য। সর্বশেষ সংবাদ, এক্সক্লুসিভ রিপোর্ট এবং আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য

চরফ্যাশনে যুব সমাবেশে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান হাজারীর বিশাল শোভাযাত্রা

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৮৯ Time View

ভোলা প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান হাজারীর উদ্যোগে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ শোভাযাত্রায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এওয়াজপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ সমবেত হয়ে।

এ সময় চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান হাজারী বলেন, যুবদল বাংলার রাখাল রাজা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সংগঠন। একটা সময় যুবকরা যখন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছিলো তখন এ যুবকদের সঠিক পথে ফিরিয়ে আনতে প্রতিষ্ঠিত হয় যুবদল। এর সুফল আমরা ৪৮ বছর পরও উপলব্ধি করতে পারছি। চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান হাজারী আরো বলেন, এওয়াজপুর ইউনিয়নটি দীর্ঘদিন যাবৎ ছিলো অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকা । আমি বিগত দিনগুলোতে এবং বর্তমানে আমার সাধ্যমতো নিজস্ব তহবিল থেকে এলাকার গরীব-অসহায় মানুষদের সহযোগীতা করে যাচ্ছি।

অন্যদিকে এলাকার মসজিদ, মাদ্রাসা, মক্তব ও এতিমখানায় সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছি। এরি ধারাবাহিকতায় এলাকাবাসী আমাকে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করে। একমাত্র এলাকাবাসীর অনুরোধ রক্ষার্থে, আমি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরো বলেন, আমি যদি জনগণের ভালোবাসার রায়ের মাধ্যমে নির্বাচিত হতে পারি তাহলে এমাজপুর ইউনিয়ন হবে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি পরিচ্ছন্ন মডেল ইউনিয়ন। আমার নেতা এমপি নুরুল ইসলাম নয়নের সহযোগিতা নিয়ে আমি এওয়াজপুর ইউনিয়নের উন্নয়নের জন্য সাধ্যমতো কাজ করে যাবো। তিনি আরো বলেন, আমি কোন প্রকার ব্যবসা ও স্বার্থের জন্য চেয়ারম্যান পদে নির্বাচিত হবো না। এখানে থাকবে না কোন প্রকার বৈষম্য। সরকারি সকল বরাদ্দ ইউনিয়নবাসীর দ্বারে দ্বারে গিয়ে সুষম বন্টন করা হবে আমার প্রথম কাজ। এ ইউনিয়নে বর্তমানে আমার বিভিন্ন মানবিক কাজ অব্যাহত রয়েছে। আমি যদি চেয়ারম্যান হতে পারি, এওয়াজপুর ইউনিয়ন হবে একটি মানবিক ও ইনসাফ ভিত্তিক ইউনিয়ন। অন্যদিকে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা হবে এওয়াজপুর ইউনিয়ন পরিষদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভোলায় চরফ্যাশনে সবজিতে ফিরছে স্বস্তি

চরফ্যাশনে যুব সমাবেশে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান হাজারীর বিশাল শোভাযাত্রা

Update Time : ০৬:৩৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬