
ভোলা প্রতিনিধি:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৩০নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি ছিলো দুর্গম এলাকায়, যা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ওয়ার্ড বাসীদের দাবীর পরে সরজমিনে তদন্ত কের ভোটকেন্দ্র পরিবর্তন করে রোদেহাট বাজার সংলগ্ন হাসানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় নেয়ায় স্থানীয় ভোটারদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্র পরিবর্তনের এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন ভোটারা।
স্থানীয় ভোটারদের প্রত্যাশা, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ভোটারদের নিরাপত্তা, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ভোটাররা বলছেন, কেন্দ্রটি পরিবর্তনের পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। এতে ভোটারদের উপস্থিতি বাড়বে এবং নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আস্থাও আরও জোরদার হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভোটগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়েই কেন্দ্র সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
Reporter Name 









