
শ্রম অধিকার সুরক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে আইএলওর দশটি মৌলিক কনভেনশন অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ শ্রমবাজারে ন্যায্যতা, কল্যাণ ও জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় নতুন আইন প্রণয়নের কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, এর সঙ্গে সামঞ্জস্য রেখে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। এ অধ্যাদেশ ট্রেড ইউনিয়ন গঠন সহজ করবে, লিঙ্গভিত্তিক মজুরিবৈষম্য দূর করবে এবং শ্রমিকদের কালোতালিকাভুক্তি নিষিদ্ধ করে তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে।
সম্প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার শ্রমিক নিয়োগ চুক্তির বিষয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, এই চুক্তি নিরাপদ অভিবাসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এ বছর রিয়াদে তৃতীয়বারের মতো গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। এতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাসচিবসহ মোট ৩৫টি দেশের শ্রমমন্ত্রী অংশগ্রহণ করেছেন।
Reporter Name 





Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.