
ভোলা প্রতিনিধি!!
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফজলুল করিম নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন।
সম্প্রতি দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন বাজার, সড়ক ও জনবহুল এলাকায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি।
এ সময় মোহাম্মদ ফজলুল করিম বলেন, “ভোলা-২ এর মানুষ আর অবহেলা ও বৈষম্যের রাজনীতি চায় না। জনগণের ভোটে নির্বাচিত হলে সংসদকে জনগণের কণ্ঠস্বর বানাব।”
তিনি আরও বলেন, “নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার রক্ষা, কৃষক ও জেলেদের ন্যায্য পাওনা নিশ্চিত, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে দুর্নীতি দূর করাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”
প্রচারণায় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, দাঁড়িপাল্লা প্রতীক এ আসনে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এবং সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে।
স্থানীয় ভোটারদের মতে, তারা পরিবর্তন ও জবাবদিহিমূলক রাজনীতি চান। সেই প্রত্যাশা থেকেই তারা মোহাম্মদ ফজলুল করিমকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখছেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলা-২ আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে।
Reporter Name 




