ভোলা প্রতিনিধি।।
ভোলার শিবপুর ইউনিয়নের রতনপুর ৮নং ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ভোলা জেলা শাখার যুগ্ম আহবায়ক ও ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের, রতনপুর ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ ইসমাইল।
একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, শিবপুর ৮নং ওয়ার্ডটি দীর্ঘদিন যাবৎ ছিলো অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকা । আমি বিগত দিনে এবং বর্তমানে আমার সাধ্যমতো এলাকার গরীব-অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছি। এরি ধারাবাহিকতায় এলাকাবাসী আমাকে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করে। একমাত্র এলাকাবাসীর অনুরোধ রক্ষার্থে, আমি আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছি।
তিনি আরো বলেন, আমি যদি জনগণের ভালোবাসার রায়ের মাধ্যমে নির্বাচিত হতে পারি তাহলে, শিবপুর ৮নং ওয়ার্ড হবে দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি পরিচ্ছন্ন মডেল ওয়ার্ড । আমার নেতা মন্ত্রী আন্দালিব রহমান পার্থের সহযোগিতা নিয়ে আমি শিবপুর ৮নং ওয়ার্ডের উন্নয়নের জন্য সাধ্যমতো কাজ করে যাবো। তিনি আরো বলেন, আমি কোন প্রকার ব্যবসা ও স্বার্থের জন্য মেম্বার পদে নির্বাচিত হবো না। এখানে থাকবে না কোন প্রকার বৈষম্য। সরকারি সকল বরাদ্দ ওয়ার্ডবাসীর দ্বারে দ্বারে গিয়ে সুষম বন্টন করা হবে আমার প্রথম কাজ। এ ওয়ার্ডে বর্তমানে আমার বিভিন্ন মানবিক কাজ অব্যাহত রয়েছে। আমি যদি মেম্বার হতে পারি, ৮নং ওয়ার্ড হবে একটি মানবিক ও ইনসাফ ভিত্তিক ওয়ার্ড। অন্যদিকে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা হবে শিবপুর ইউনিয়ন পরিষদ।