
ভোলা প্রতিনিধি।।
ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিকদের কাছে তথ্য দেয়ায় হামলার শিকার হয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় সদস্য, মোঃ নাগর মিয়া নামের এক যোদ্ধা। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী নাগর জানান, বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মারুফের সাথে স্থানীয় চিহ্নত মাদক ব্যবসায়ী ও মাদক সেবী শাকিল হাওলাদার ও কামাল হাওলাদারের সাথে পূর্ব শত্রুতা চলছিলো। গত ২০ জানুয়ারী দুপুরে শাকিল হাওলাদার ও কামাল হাওলাদারের নেতৃত্বে মামুন, আক্তার ও আছলাম মৃধা স্থানীয় দরুণ বাজারে মারুফের উপর অতর্কিত হামলা চালায়। পরে প্রতিবাদী যুবক নাগর মিয়া তাকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় সাংবাদিকরা এ বিষয়ে নাগরসহ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও থানার অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে। এ সংবাদগুলো প্রকাশের পর নাগর ও মারুফের উপর আরো ক্ষিপ্ত হয় সন্ত্রাসীরা। গত ২২ জানুয়ারি রাতে সন্ত্রাসী মামুন, মাইনউদ্দিন, মনির, গিয়াসউদ্দিনসহ ৭/৮ জনের একটি দল দেশীয় অশ্র-শস্ত্রে সজ্জিত হয়ে নাগরকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এসময় সন্ত্রাসীরা তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে আহত নাগর আরো জানান, এর পূর্বেও উল্লেখিত সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। কিন্তু এ ব্যাপারে সে মামলা করা সত্যেও এখন পর্যন্ত কোন বিচার পাননি তিনি। এমতাবস্থায় তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ তিনি।
এ ব্যপারে অভিযুক্তরা তাদের অভিযোগ অস্বীকার করে।
Reporter Name 




