ভোলা প্রতিনিধি।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে শেখ সাদী হাওলাদারের জিন ব্যবসা, প্রতারণা ও মিথ্যা মামলাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে ইউনিয়ন ব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। এসময় বক্তারা বলেন, সাদী হাওলাদার নানা মুখী অপকর্ম করে এলাকায় রাম রাজত্ব কায়েম করছে।
এ ব্যাপারে স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে তাদেরকে মিথ্যা মামলা সহ বিভিন্ন ভাবে ফাসাচ্ছে ও হুমকি ধামকি অব্যাহত রেখেছে। সাদী হাওলাদার মাদক, জিন ও বিভিন্ন অবৈধ ধান্দা করে বর্তমানে মোটা অংকের টাকার মালিক হয়েছে। তার টাকার গরম ও প্রভাবের কাছে জিম্মি এলাকার সাধারণ মানুষ।
বক্তারা আরো বলেন, সাদী হাওলাদার বিএনপির শত্রু। তার বিভিন্ন অপকর্মের কারণে কাচিয়া ইউনিয়ন বিএনপির বদনাম হচ্ছে। শালিশ বাণীজ্য সহ ইউনিয়ন পরিষদের সরকারী বরাদ্দের সম্পদ প্রভাব খাটিয়ে লুট করে নিয়ে যাচ্ছে সে এবং তার পালিত ক্যাডার বাহিনী।
এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমের হস্তক্ষেপ কামনা করেণ বিক্ষুব্দ এলাকাবাসী।